হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রাথমিক বৃত্তিপাপ্ত ৩২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও প্রাইজবন্ড প্রদান
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছে।
গত ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী মোট ৩২ জন শিক্ষার্থীকে সম্মানিত করা হয়। এর মধ্যে মেধা তালিকায় বিশেষ স্থান অর্জনকারী ২০ জন ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৩,০০০ টাকার প্রাইজবন্ড এবং ১২ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও ২,০০০ টাকার প্রাইজবন্ড উপহার দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানীত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষক। তারা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন এবং তাদের চমৎকার ফলাফলের জন্য আন্তরিক অভিনন্দন জানান।