হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিএনসিসি প্ল্যাটুনের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামস্থ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্ল্যাটুন।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিএনসিসি পোশাক পরিহিত অবস্থায় এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিটি টিইউও মো: কাসেমের নেতৃত্বে সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে প্লাটুনটির ক্যাডেটরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন ভবন এলাকা, খেলার মাঠ, ড্রেন ও আশপাশের জমা পানি এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এছাড়াও, এডিস মশার বংশবৃদ্ধি রোধে পানি জমে থাকা পাত্র ধ্বংস করা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।