২৪ আগস্ট ২০২৬, সোমবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে 'বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC)'-এর CyberSense প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ, দায়িত্বশীল ও নৈতিকভাবে প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ মহোদয় উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ সেশনে বর্তমান ডিজিটাল বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে Misinformation, Disinformation, Deepfake, Cyber Awareness এবং Ethical AI বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনলাইনে কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং Deepfake-এর মতো কৃত্রিমভাবে তৈরি কনটেন্ট সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
সেশনে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং অনলাইনে দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সময় সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি প্রযুক্তিকে জ্ঞানার্জন ও ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান।
সেশন শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, তথ্য যাচাই, ডিজিটাল সচেতনতা এবং দায়িত্বশীল ও নৈতিক প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।