Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল: কেক কেটে আনন্দ উদযাপন

এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল: কেক কেটে আনন্দ উদযাপন

১৫ আগস্ট ২০২৬,শনিবার
সকাল ১১:৩০ ঘটিকায়  হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়েছে।কেক কাটা কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। এ ছাড়া  উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক,অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ বলেন- শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম,শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এবারের এসএসসি পরীক্ষায়  সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
কেক কাটার মধ্য দিয়ে সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের  উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত করার এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


Total Views : 37