হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউজ ফুটবল, কাবাডি, স্ক্যাবল, দাবা ও ক্যারাম প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর ২০২৬ প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেডেল ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিতদের মধ্যে মোট ৪০টি একক মেডেল এবং ৬০টি দলগত মেডেল ও একাধিক চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রতিষ্ঠানের সম্মানীত অধ্যক্ষ, আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষক।